বাংলাদেশ রাজনীতি

ময়মনসিংহে আওয়ামী লীগ কর্মীর বাড়িতে হামলা-ভাঙচুর

নকুল চন্দ্র দে পাপ্পু, ময়মনসিংহ।।
বুধবার, ১ জানুয়ারী ২০২৫ ইং ০১:৫৫
NewsRoom

হামলায় ক্ষতিগ্রস্ত আসবাবপত্র । ছবি : সংগ্রহীত

ময়মনসিংহে আওয়ামী লীগের কর্মীর বাড়িতে হামলা-ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার উপজেলার গোহাইলকান্দি মীরবাড়ি এলাকায় মোঃ নূরুল ইসলামের বাড়িতে এ হামলা ও মারধরের ঘটনা ঘটে। এ জন্য স্থানীয় বিএনপিকে দায়ী করলেও দলটির সংশ্লিষ্ট নেতারা তা অস্বীকার করেছেন।

বাড়িতে হামলার শিকার আওয়ামী লীগ কর্মী মোঃ নূরুল ইসলাম নিউজরুমকে বলেন, দল ক্ষমতায় থাকার সময় নিজে কোন অন্যায় করেননি। কিন্তু গতকাল আনুমানিক সন্ধ্যা ছয়টার দিকে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের একদল কর্মী তার বাড়িতে অতর্কিত হামলা করে। হামলাকারীরা বসতঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে খোঁজাখুঁজি করে। প্রতিটি কক্ষে থাকা আসবাবপত্র, টেলিভিশন, রেফ্রিজারেটর, জানালার কাঁচ, নিত্যব্যবহার্য জিনিস, ছাদে থাকা সোলার প্যানেল, পানির ট্যাংকসহ সবকিছু ভাঙচুর করে। এসময় নামাজের কারণে মসজিদে অবস্থান করায় তাঁকে খুঁজে না পেয়ে স্ত্রী এবং সন্তানসম্ভাবা কন্যাকে আঘাত করে। স্ত্রী মুর্শিদা বেগম সেসময় রান্নাঘরে আশ্রয় নিলে সেখানে চুলায় থাকা গরম তেল ছুড়ে হাত ঝলসে দেয় দুর্বৃত্তরা। সেই সাথে মেয়ে নাসরিন সুলতানার নাকে মারাত্মকভাবে আঘাত করে রক্তাক্ত করে। তাঁর ছেলে মোঃ রুবায়েত ইসলাম দেশে না থাকা সত্ত্বেও বাংলাদেশ ছাত্রলীগের সাথে জড়িত থাকার কারণে তাকেও মেরে ফেলার হুমকি দেয়া সহ অকথ্য ভাষায় গালিগালাজ করে। আহতরা বর্তমানে স্থানীয় ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।

হামলায় আহত মোঃ নুরুল ইসলামের স্ত্রী এবং কন্যা । ছবি : সংগ্রহীত

স্থানীয় বাসিন্দারা জানান, দুই দিন ধরে গোহাইলকান্দি বাজার ও আশেপাশের এলাকায় বিকট শব্দে অনেকগুলো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

হামলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন, দুই-তিন দিন ধরে আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী এলাকায় সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছিল। যার পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় তারা গোহাইলকান্দি বাজারে একটি প্রতিবাদ সমাবেশ করেছে। ওই সমাবেশে কারও বাড়িতে হামলা না করার বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক করা হয়েছে।

ময়মনসিংহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান শফিক জানান, আওয়ামী লীগ কর্মীর বাড়িতে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, বিএনপির সমাবেশ থেকে যাওয়ার পথে ছাত্রদলের দুই কর্মীকে মারধরের জের ধরে বিএনপি ও এলাকার লোকজন আওয়ামী লীগ কর্মীদের বাড়িতে হামলা চালিয়ে কিছুটা ক্ষয়ক্ষতি করেছে। এখানে পূর্ব শত্রুতাও থাকতে পারে। ভুক্তভোগী পরিবারকে থানায় লিখিত অভিযোগ করতে বলা হয়েছে। অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

নকুল চন্দ্র দে পাপ্পু, ময়মনসিংহ।। বুধবার, ১ জানুয়ারী ২০২৫ ইং ০১:৫৫ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd