অর্থনীতি বাণিজ্য

সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৯ টাকা

নিউজরুম ডেস্ক
বৃহস্পতিবার, ২৭ মে ২০২১ ইং ২০:২৪
NewsRoom

ফাইল ছবি

আবার বাড়ল সয়াবিন তেলের দাম। তেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন লিটারপ্রতি ৯ টাকা বাড়ানোর কথা জানিয়েছে ।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, এখন থেকে এক লিটার বোতলজাত সয়াবিন তেল ১৫৩ টাকায় বিক্রি হবে, যা এত দিন ১৪৪ টাকা ছিল। এ ছাড়া পাঁচ লিটারের এক বোতল তেল পাওয়া যাবে ৭২৮ টাকায়।
এ ছাড়া খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১২৯ টাকা ও পাম সুপার তেল ১১২ টাকা দরে কিনতে পারবেন ক্রেতারা। এ দফায় পাম তেলের দাম লিটারপ্রতি এক টাকা কমানো হয়েছে।

বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিক রকমের বেশি। আমদানি মূল্য ধরে দাম লিটারপ্রতি ১৩ টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়ে। তবে মন্ত্রণালয় ৯ টাকা বাড়ানোর বিষয়টি অনুমোদন দেয়। এ দরে আগামী শনিবার থেকে তেল বিক্রি হবে বলে জানিয়েছে ভোজ্যতেল বিপণনকারী শীর্ষস্থানীয় কোম্পানি টি কে গ্রুপের পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড অপারেশনস) মো. শফিউল আথহার তাসলিম ।

গত অক্টোবরেও দেশের বাজারে প্রতি পাঁচ লিটারের এক বোতল সয়াবিন তেলের দাম ছিল ৫০৫ টাকা। গত অক্টোবরের তুলনায় পাঁচ লিটার তেল কিনতে নতুন দাম কার্যকর হলে মানুষের ব্যয় ২২৩ টাকা বাড়বে।

আপনার মতামত লিখুন :

ডেটায় দেশ

নিউজরুম ডেস্ক বৃহস্পতিবার, ২৭ মে ২০২১ ইং ২০:২৪ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd