অর্থনীতি বাণিজ্য

কী থাকছে টাকার নোটের নতুন নকশায়

নিউজরুম ডেস্ক
রবিবার, ১ জুন ২০২৫ ইং ১৮:৪৩
NewsRoom

আওয়ামী লীগ সরকারের পতনের পর সব ধরনের মুদ্রার (টাকা ও কয়েন) নকশা পরিবর্তনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। সে অনুযায়ী টাকার নতুন নকশার নোট এক এক করে ছাড়া হচ্ছে। ১০০০, ৫০ ও ২০ টাকার নোটের পর অন্যান্য মূল্যমানের নতুন নোটের নকশায় কী থাকছে, তা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন এসব নোট ছাপানোর কাজ চলছে। ঈদের পর বাজারে আসতে পারে এসব নোট।

আগের সব মুদ্রায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি যুক্ত ছিল। নতুন নকশায় তাঁর ছবি থাকছে না। এবার ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকার নোটে স্বাক্ষর থাকবে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান হাবিব মনসুরের। অন্যদিকে ২ ও ৫ টাকার নোটে স্বাক্ষর থাকবে অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদারের।

৫০০ টাকার ব্যাংক নোটের সম্মুখভাগে বাঁ পাশে কেন্দ্রীয় শহীদ মিনার ও মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা, কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি থাকবে। নোটের পেছনভাগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি থাকবে। নোটটিতে সবুজ রঙের আধিক্য থাকবে। জলছাপ হিসেবে নোটে থাকবে জাতীয় পশু বেঙ্গল টাইগারের মুখ।

২০০ টাকার ব্যাংক নোটের সম্মুখভাগে বাঁ পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার ছবি ও পেছনভাগে জুলাই-২০২৪ গণ–অভ্যুত্থানের সময় ছাত্রদের আঁকা ‘গ্রাফিতি-২০২৪’ শীর্ষক একটি গ্রাফিতি মুদ্রিত থাকবে। নোটটিতে হলুদ রঙের আধিক্য থাকবে। জলছাপ হিসেবে এ নোটেও বেঙ্গল টাইগারের মুখ থাকবে।

১০০ টাকার ব্যাংক নোটের সম্মুখভাগে বাঁ পাশে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদের ছবি ও পেছনে সুন্দরবনের ছবি থাকবে। নোটটিতে নীল রঙের আধিক্য থাকবে। জলছাপ হিসেবে এ নোটে থাকবে বেঙ্গল টাইগারের মুখ।

১০ টাকার ব্যাংক নোটের সম্মুখভাগে বাঁ পাশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ছবি এবং পেছনে জুলাই-২০২৪ গণ–অভ্যুত্থানের সময় ছাত্রদের আঁকা ‘গ্রাফিতি-২০২৪’ মুদ্রিত থাকবে। নোটটিতে গোলাপি রঙের আধিক্য থাকবে। জলছাপ হিসেবে এই নোটে বেঙ্গল টাইগারের মুখ থাকবে।

৫ টাকা মূল্যমানের নোটের সম্মুখভাগে বাঁ পাশে ঢাকার তারা মসজিদের ছবি ও পেছনভাগে জুলাই-২০২৪ গণ–অভ্যুত্থানের সময় ছাত্রদের আঁকা ‘গ্রাফিতি-২০২৪’ মুদ্রিত থাকবে। নোটটিতে গোলাপি রঙের আধিক্য থাকবে। জলছাপ হিসেবে থাকবে বেঙ্গল টাইগারের মুখ।

২ টাকা মূল্যমানের নোটের সম্মুখভাগে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ছবি ও পেছনভাগে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধের ছবি থাকবে। নোটটিতে হালকা সবুজ রঙের আধিক্য থাকবে।

আপনার মতামত লিখুন :

ডেটায় দেশ

নিউজরুম ডেস্ক রবিবার, ১ জুন ২০২৫ ইং ১৮:৪৩ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd