অর্থনীতি বাণিজ্য

চামড়ার দামে বিপর্যয়

নিউজরুম ডেস্ক
রবিবার, ২ আগষ্ট ২০২০ ইং ০৬:৪৯
NewsRoom

দাম নির্ধারণ ও রপ্তানির ঘোষণা দেওয়ার পরও রাজধানীতে গরুর চামড়া আকারভেদে ১৫০ থেকে ৬০০ টাকায় এবং ছাগলের চামড়ার দাম ২-১০ টাকায় বিক্রি হচ্ছে।

গতবারের চেয়েও কোরবানির পশুর চামড়ার দাম এবার ২০ থেকে ২৯ শতাংশ কমিয়ে ধরা হলেও সব জায়গাতেই সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক কমে বিক্রি হচ্ছে।

গত সপ্তাহে চামড়াশিল্পের উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয় কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে। রাজধানীতে লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৩৫ থেকে ৪০ টাকা ধরা হয়েছে। আর ঢাকার বাইরে ধরা হয়েছে প্রতি বর্গফুট ২৮ থেকে ৩২ টাকা। এ ছাড়া সারা দেশে খাসির চামড়া গত বছরের প্রতি বর্গফুট ১৮ থেকে ২০ টাকা থেকে কমিয়ে ১৩ থেকে ১৫ টাকা করা হয় । 

আবার দরপতন ঠেকাতে ২৯ জুলাই কাঁচা ও ওয়েট-ব্লু চামড়া রপ্তানির অনুমতি দিয়েছে মন্ত্রণালয়।

চামড়ার দাম কম হওয়ার পেছনে পুরোনো যুক্তি দেখিয়ে আড়তদার ও ট্যানারির মালিকেরা বলছেন, গতবারের চেয়ে চলতি বছর ৩০-৩৫ শতাংশ কম চামড়া আসবে। তাই এবার চামড়ার বেশ চাহিদা রয়েছে।

আপনার মতামত লিখুন :

ডেটায় দেশ

নিউজরুম ডেস্ক রবিবার, ২ আগষ্ট ২০২০ ইং ০৬:৪৯ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd