বাংলাদেশ অপরাধ

মাদারীপুরে যুবলীগকর্মী খুন

নিউজরুম ডেস্ক
বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯ ইং ০০:১৭
NewsRoom

মাদারীপুর

মাদারীপুর সদর উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হাতে এরশাদ মুন্সী (২৪) নামে যুবলীগের এক কর্মী নিহত হয়েছে। বুধবার (১৯ জুন) বেলা ১২টার দিকে শহরের লঞ্চঘাট এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত এরশাদ মুন্সী মাদারীপুর পৌরসভার ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও শহরের সবুজবাগ এলাকার বেলায়েত মুন্সীর ছেলে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে র‌্যাব ও পুলিশের একাধিক সদস্য।

 মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) উত্তম প্রসাদ পাঠক জানান, লঞ্চঘাট এলাকায় আড্ডা দিচ্ছিল এরশাদ ও তার কয়েকজন সহকর্মী। এ সময় আনারস প্রতীকের সমর্থক জসিম গৌড়া ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এরশাদের উপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করে। পরে এরশাদকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বিক্ষুব্ধরা জসিম গৌড়ার বাড়িতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে সক্রিয় কর্মী হিসেবে কাজ করায় এরশাদের উপর স্থানীয় প্রতিপক্ষের কর্মী-সমর্থকরা ক্ষিপ্ত ছিল বলেও জানা গেছে।

উল্লেখ্য, ১৮ জুন মঙ্গলবার অনুষ্ঠিত হয় মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে আনারস প্রতিকে ৬১ হাজার ৭শ’ ৭ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজল কৃষ্ণ দে নৌকা প্রতিকে পেয়েছেন ৫৩ হাজার ৫শ’ ৬৪ ভোট।

কাজল কৃষ্ণ দে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিমের অনুসারী। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ওবায়দুর রহমান জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের ছোট ভাই।

আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯ ইং ০০:১৭ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd