বাংলাদেশ জাতীয়

দেশে দারিদ্র্যের হার যুক্তরাষ্ট্রের চেয়েও কমিয়ে আনার প্রত্যয় প্রধানমন্ত্রীর

নিউজরুম ডেস্ক
সোমবার, ২৪ জুন ২০১৯ ইং ০৪:২৩
NewsRoom

ফাইল ছবি

দেশে দারিদ্র্যের হার মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও কমিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দারিদ্র্যের হারের তুলনায় যেকোনো মূল্যে কমপক্ষে ১ শতাংশ কমে দারিদ্র্যের হার নামিয়ে আনতে হবে।

রবিবার (২৩ জুন) রাজধানীর শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে চলমান ১১০তম, ১১১তম এবং ১১২তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "দেশে দারিদ্র্যের হার মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বর্তমানে আমরা দারিদ্র্যের হার ২১ দশমিক ৮ শতাংশে নামিয়ে এনেছি। মার্কিন যুক্তরাষ্ট্রের দারিদ্র্যের হার সম্ভবত ১৭/১৮ শতাংশ। যুক্তরাষ্ট্রের দারিদ্র্যের হারের তুলনায় যেকোনো মূল্যে কমপক্ষে ১ শতাংশ কমে দারিদ্র্যের হার নামিয়ে আনতে হবে।"

তিনি আরও বলেন, বাংলাদেশকে আমরা দক্ষিণ এশিয়ার উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলব। এটাই চাই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। সেটা মাথায় রেখেই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে চাই।

এসময় তিনি সরকারি কর্মচারীদের কর্মস্থলে ক্রমাগত পরিবর্তনশীল প্রযুক্তি এবং পরিবেশের সাথে মানিয়ে নেয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জনপ্রশাসন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এইচ এন আশিকুর রহমান, জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর কাজী রওশন আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।

আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক সোমবার, ২৪ জুন ২০১৯ ইং ০৪:২৩ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd