বাংলাদেশ আইন ও আদালত

ধর্ষণের অভিযোগে সেই মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে মামলা

নিউজরুম ডেস্ক
শনিবার, ৬ জুলাই ২০১৯ ইং ০০:২৯
NewsRoom

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাইতুল হুদা ক্যাডেট মাদ্রাসার ১২ ছাত্রীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে আটক মাদ্রাসার অধ্যক্ষ আল আমিনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) বিকেলে ফতুল্লা মডেল থানায় তার বিরুদ্ধে নির্যাতিত এক শিশুর অভিভাবক বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এছাড়া র‌্যাবের পক্ষ থেকে পর্নোগ্রাফি ও ডিজিটাল নিরাপত্তা আইনে আরও একটি মামলা করা হয়।

র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক আলেপ উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন শিশুদের ধর্ষণ, ধর্ষণের চেষ্টা ও যৌন হয়রানির কথা স্বীকার করেছেন। বিস্তারিত তথ্য উদঘাটনে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। 

আগামীকাল আসামিকে ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করা হবে বলেও জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১১টায় র‍্যাবের এর একটি টিম ফতুল্লার মাহমুদপুর এলাকার বাইতুল হুদা ক্যাডেট মাদ্রাসা থেকে অধ্যক্ষ আল আমিনকে গ্রেপ্তার করে। আটকের সময় তার মুঠোফোন ও কম্পিউটারে পর্নো ভিডিও পাওয়া যায়।

আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক শনিবার, ৬ জুলাই ২০১৯ ইং ০০:২৯ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd