বাংলাদেশ আইন ও আদালত
মিজান ও বাছিরের বিরুদ্ধে দুদকের মামলা
ঘুষ কেলেঙ্কারির অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত হওয়া পুলিশের ডিআইজি মিজানুর রহমান ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
দুদকের পরিচালক ও অনুসন্ধান দলের নেতা শেখ মো. ফানাফিল্ল্যা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মঙ্গলবার (১৬ জুলাই) মামলার বিষয়টি দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজান অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে রেহাই পেতে দুদকের পরিচালক এনামুল বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ দিয়েছেন বলে অভিযোগ করেন। সঙ্গে একটি গ্যাসচালিত গাড়ি দেওয়ারও চুক্তি হয়। তবে অভিযোগটি অস্বীকার করে তা বানোয়াট বলে দাবি করেন দুদক কর্মকর্তা বাছির।
এর পরিপ্রেক্ষিতে প্রথমে সাময়িক বরখাস্ত হন দুদক পরিচালক। এরপর সাময়িকভাবে বরখাস্ত এবং আটক হন ডিআইজি মিজান।
ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখতে ফানাফিল্যাকে প্রধান করে তিন সদস্যের দলকে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়। আর এই অনুসন্ধানের প্রতিবেদনের ভিত্তিতে মিজান ও বাছিরের বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় সংস্থাটি।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন