বাংলাদেশ অপরাধ

ব্যাগে শিশুর কাটা মাথা, গণপিটুনিতে নিহত যুবক

নিউজরুম ডেস্ক
বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯ ইং ২২:১৯
NewsRoom

নেত্রকোনায় গলা কেটে এক শিশুর মাথা ছিন্ন করে নিয়ে যাবার সময় স্থানীয়দের গণপিটুনিতে এক যুবক নিহত হন। বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা পৌনে ১টার দিকে শহরের নিউটাউন এলাকার অনন্তপুকুর পাড়ে এই ঘটনা হয়।

নেত্রকোনা মডেল থানার ওসি তাজুল ইসলাম জানান, শিশুটির পরিচয় জানা গেছে। শিশুটি নেত্রকোনা সদর উপজেলার আমতলা গ্রামের রিকশাচালক রইছ উদ্দিনের ছেলে সজীব (৮)। রইছ উদ্দিন বর্তমানে শহরের কাটলি এলাকায় হিরণ মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। তবে তিনি যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা ১টার দিকে শহরের কাটলি এলাকা থেকে ওই যুবক শিশুর ছিন্ন মস্তক নিয়ে দৌড়ে পালাচ্ছিলেন। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে যুবকের পিছু  ধাওয়া করে। এক পর্যায়ে শহরের নিউটাউন এলাকার অনন্ত পুকুর পাড়ে যুবককে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই যুবক নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর ছিন্ন মস্তক ও যুবকের মরদেহ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায়।

অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম জানান, নিহত যুবকের পরিচয় উদ্ধারসহ কেন এই হত্যাকাণ্ড তা বের করতে পুলিশ তদন্তে নেমেছে। এখনও শিশুটির দেহ উদ্ধার করা যায়নি।

/আরটিভি

আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯ ইং ২২:১৯ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd