বাংলাদেশ অপরাধ
চাঁদপুরে শিক্ষিকাকে গলা কেটে হত্যা
চাঁদপুরে পানি উন্নয়ন বোর্ডের স্টাফ কোয়ার্টারে স্কুল শিক্ষিকা জয়ন্তীকা চক্রবর্তীকে (৪৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার বিকেলে শহরের ষোলঘর এলাকায় ওয়াপদা কলোনির একটি ভবনে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে খুনের কারণ জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
জয়ন্তীকা চক্রবর্তী ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি স্বামী অলক গোস্বামীর সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের ওই কলোনিতে থাকতেন।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মিজানুরর রহমান জানান, বিকেল ৫টায় কয়েকজন শিক্ষার্থী জয়ন্তীকার কাছে প্রাইভেট পড়তে যায়। সেখানে জয়ন্তীর গলাকাটা মরদেহ দেখে তারা ৯৯৯ কল দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
তিনি বলেন, প্রাথমিকভাবে এখনো আমরা খুনের কারণ জানতে পারিনি। জয়ন্তীকার মৃতদেহ উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। খুনের রহস্য উদঘাটে পুলিশ কাজ করছে।
জয়ন্তীকার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
মডেল থানার অনুপ চক্রবর্তী জানান, ওই শিক্ষিকা বাসায় একা ছিলেন। তিনি শনিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে ছুটি নিয়েছেন। ঘটনার সময় তার বাসায় কেউ ছিল না।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন