বাংলাদেশ জাতীয়
আবরার হত্যা: দ্রুত বিচারের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যার বিচার দ্রুত শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আবরার ফাহাদের বাবা বরকতউল্লাহ, মা রোকেয়া খাতুন, ছোট ভাই আবরার ফাইয়াজ সাব্বিরসহ পরিবারের সদস্যরা সোমবার বিকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গেলে প্রধানমন্ত্রী তার নির্দেশের কথা তাদেরকে জানান।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের সময় আবরারের মা রোকেয়া খাতুন কান্নায় ভেঙে পড়েন। এ সময় প্রধানমন্ত্রী তাকে বুকে জড়িয়ে ধরেন ও তার পাশের চেয়ারে বসে তাকে সান্ত্বনা দেন।
রোকেয়া খাতুন প্রধানমন্ত্রীকে বলেন, “আপনি মায়ের আসনে থেকে ঘটনার পর যে ভূমিকা নিয়েছেন সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই। আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই।”
জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমি ঘটনাটি শোনার সাথে সাথে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। আমি দেখতে চাইনি কে কার লোক। আপরাধী কে বা কোন দল করে সেটা বিবেচনা করিনি।
বুয়েট ছাত্রলীগের এক দল নেতা-কর্মীর নির্যাতনে গত ৬ অক্টোবর প্রাণ হারান তড়িৎ কৌশল বিভাগের ছাত্র আবরার।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন