বাংলাদেশ জেলা

ভালুকায় ফোনে টাকা রিচার্জকে কেন্দ্র করে পুলিশ-ব্যবসায়ী সংঘর্ষ

নিউজরুম ডেস্ক
মঙ্গলবার, ২১ মে ২০১৯ ইং ১৪:০৬
NewsRoom

ময়মনসিংহ

ময়মনসিংহের ভালুকা উপজেলায় শিল্প পুলিশের সঙ্গে মুঠোফোনে টাকা রিচার্জকে কেন্দ্র করে  ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গতকাল সোমবার ইফতারের সময় উপজেলার সিডস্টোর বাজারে ওই সংঘর্ষের ঘটনায় সাড়ে তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ থাকে। 

পুলিশের দুই সদস্য মুঠোফোন রিচার্জ করে দোকানদারকে টাকা না দিয়ে চলে যাচ্ছিলেন বলে অভিযোগ ওঠে। দোকানদার টাকা দাবি করলে তর্কাতর্কি-হাতাহাতি থেকে তা সংঘর্ষে রূপ নেয়। পরে ব্যবসায়ী ও আশপাশের লোকেরা সাড়ে তিন ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে ময়মনসিংহের পুলিশ সুপার, ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভালুকা মডেল থানা-পুলিশ পরিস্থিতি শান্ত করেন।

মুঠোফোনে টাকা রিচার্জকে কেন্দ্র করে ময়মনসিংহের ভালুকা উপজেলায় শিল্প পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গতকাল সোমবার ইফতারের সময় উপজেলার সিডস্টোর বাজারে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। সাড়ে তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ থাকে। 

অভিযোগ ওঠে, পুলিশের দুই সদস্য মুঠোফোন রিচার্জ করে দোকানদারকে টাকা না দিয়ে চলে যাচ্ছিলেন। দোকানদার টাকা দাবি করলে তর্কাতর্কি-হাতাহাতি থেকে তা সংঘর্ষে রূপ নেয়। পরে ব্যবসায়ী ও আশপাশের লোকেরা সাড়ে তিন ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে ময়মনসিংহের পুলিশ সুপার, ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভালুকা মডেল থানা-পুলিশ পরিস্থিতি শান্ত করেন।

বাজারের ব্যবসায়ী, থানা ও গোয়েন্দা পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার সিডস্টোর বাজার থেকে কয়েক শ গজ পূর্ব দিকে ভালুকা শিল্প পুলিশসহ পুলিশ সুপারের কার্যালয়। গতকাল ইফতারের আগ মুহূর্তে শিল্প পুলিশের দুই সদস্য সিডস্টোর বাজারের একটি দোকান থেকে মুঠোফোনে টাকা রিচার্জ করতে যান। টাকা রিচার্জের পর ওই দোকানদারকে কোনো টাকা না দিয়ে ওই পুলিশ সদস্য চলে যেতে চান। এতে ওই দোকানদারের সঙ্গে দুই পুলিশের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। পরে এই বিষয়টি ওই দুই পুলিশ সদস্য ভালুকা শিল্প পুলিশ সুপারের কার্যালয়সহ তাদের অন্য সদস্যদের জানায়। সঙ্গে সঙ্গে শিল্প পুলিশের কয়েকটি দল ভাগ হয়ে সাদা পোশাকে লাঠিসোঁটা নিয়ে বাজারে গিয়ে ওই দোকানসহ আরও অন্তত অর্ধশতাধিক দোকানে ব্যাপক ভাঙচুর করে। পরে দোকানদার ও আশপাশের লোকজন এক হয়ে শিল্প পুলিশের ওপর চড়াও হয়। এরপর ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়। এতে তিন পুলিশসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।

এই ঘটনায় বাজারের ব্যবসায়ী ও আশপাশের লোকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই সময় কে বা কারা সড়কের পাশে একটি হায়েস গাড়ি ভাঙচুর করে ও পুলিশের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে ভালুকা মডেল থানা-পুলিশ, ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করতে ব্যর্থ হন। একপর্যায়ে জলকামানসহ অতিরিক্ত আরও তিন প্লাটুন পুলিশ নিয়ে ময়মনসিংহের পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ শান্ত করেন। পরে রাত ১০টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সংঘর্ষের সময় আহত পুলিশের তিন কর্মকর্তা ভালুকা মডেল থানার এসআই কাজল হোসেন, শিল্প পুলিশের এএসআই গৌতম চন্দ্র ও এএসআই নাজিম ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আহত ব্যবসায়ীরা মামলার ভয়ে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

সিডস্টোর বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, শিল্প পুলিশের সদস্যরা বিভিন্ন সময়ে হোটেলে খাবার খেয়ে বিল দেয় না। চাঁদাবাজি করে। এত দিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকে এই ঘটনা ঘটেছে। এই ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের শাস্তি ও ব্যবসায়ীদের ক্ষতি পূরণ দাবি করেন ব্যবসায়ীরা।

ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, শিল্প পুলিশের চাঁদাবাজিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।

তবে ভিন্ন কথা বলেছেন ভালুকা জোনের শিল্প পুলিশের পুলিশ সুপার সোয়েব আহম্মেদ। সাংবাদিকদের তিনি জানান, শিল্প পুলিশের সদস্যকে একটি ট্রাক হালকা ধাক্কা দিলে চালকের সঙ্গে কথাকাটাকাটি থেকে এই ঘটনার সূত্রপাত।

ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস দেওয়ার পর অবরোধকারীরা মহা সড়ক থেকে চলে যায়। বর্তমানে পরিবেশ শান্ত বলে সাংবাদিকদের জানিয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার আবিদ হোসেন।

আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক মঙ্গলবার, ২১ মে ২০১৯ ইং ১৪:০৬ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd