বাংলাদেশ দুর্ঘটনা

তারাকান্দায় ট্রাক ও সিএনজির সংঘর্ষে নিহত ৩

নকুল চন্দ্র দে পাপ্পু, ময়মনসিংহ প্রতিনিধি
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯ ইং ০৩:১৫
NewsRoom

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ট্রাক, ইট ভর্তি মাহিন্দ্র ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে ৩ যাত্রী নিহত হয়েছেন। তবে এ ঘটনায় আহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার শসার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিভাবে নিহতদদের নাম-পরিচয় জানা যায়নি।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সিএনজি চালিত অটোরিকশা ও ইট ভর্তি মাহিন্দ্র ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। পরে উপজেলার শসার বাজার এলাকায় পৌঁছালে ফুলপুরগামী একটি ট্রাকের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়ে সিএনজি ধুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির ৩ যাত্রী নিহত হয়েছেন।

তারা সবাই পুরুষ যাত্রী ছিল। তবে তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসছে বলেও জানান ওসি।
 
আপনার মতামত লিখুন :

নকুল চন্দ্র দে পাপ্পু, ময়মনসিংহ প্রতিনিধি শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯ ইং ০৩:১৫ NewsRoom

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ট্রাক, ইট ভর্তি মাহিন্দ্র ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে ৩ যাত্রী নিহত হয়েছেন। তবে এ ঘটনায় আহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার শসার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিভাবে নিহতদদের নাম-পরিচয় জানা যায়নি।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সিএনজি চালিত অটোরিকশা ও ইট ভর্তি মাহিন্দ্র ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। পরে উপজেলার শসার বাজার এলাকায় পৌঁছালে ফুলপুরগামী একটি ট্রাকের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়ে সিএনজি ধুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির ৩ যাত্রী নিহত হয়েছেন।

তারা সবাই পুরুষ যাত্রী ছিল। তবে তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসছে বলেও জানান ওসি।
 
2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd