বাংলাদেশ অপরাধ
বিমানবন্দরে সাড়ে ছয় কেজি সোনাসহ যাত্রী আটক
প্রতীকী ছবি
ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ছয় কেজি সোনাসহ এক যাত্রীকে আটক করেছে।
আটক মোহাম্মদ রাজিব দেওয়ান (৩৫) মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের নাহা পাড়ার নুরুল ইসলাম দেওয়ানের ছেলে।
ঢাকা কাস্টমস হাউজের উপ কমিশনার অথেলো চৌধুরী জানিয়েছেন, সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে সোমবার রাত ১১টার দিকে তিনি সিঙ্গাপুর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।
ওই যাত্রীকে বোর্ডিং ব্রীজ থেকে অনুসরণ করা হয়। গ্রীন চ্যানেল পার হওয়ার পর তার দেহ তল্লাশি করতে চাইলে তিনি অসহযোগিতা করেন। পরে আর্চওয়ে মেশিনে তার প্যান্টের মধ্যে ধাতব পদার্থের সংকেত পাওয়া যায় বলে জানিয়েছেন তিনি।
“পরে প্যান্টের বিভিন্ন অংশ থেকে সাদা রংয়ের স্কচটেপে মোড়ানো ছয়টি প্যাকেট উদ্ধার করা হয়। সেখানে ৬৫টি সোনার বার পাওয়া যায়, যার প্রতিটির ওজন ১০০ গ্রাম।
এসব বারের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ২৫ লাখ টাকা।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন