বাংলাদেশ আইন ও আদালত

মুক্তাগাছায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে গ্রেপ্তার ১

নকুল চন্দ্র দে পাপ্পু, ময়মনসিংহ ।।
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০ ইং ০১:৫৮
NewsRoom

ময়মনসিংহের মুক্তাগাছায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে এক ইটভাটা মালিককে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

গতকাল মঙ্গলবার রাতে দন্ডপ্রাপ্ত রফিকুল ইসলামকে(৪০) ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে সোপর্দ করা হয়েছে।  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবিদুর রহমান। 

অভিযানের নেতৃত্বদানকারী মুক্তাগাছা ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ওসি অপারেশন মো: আব্দুল কাইয়ুম জানান, ১৪ জানুয়ারি মঙ্গলবার দুপুরে মুক্তাগাছার সাত নম্বর ঘোগা ইউনিয়নের পারইতলা এলাকায় শরীফ ব্রিকসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রতিষ্ঠানটির মালিক মো: রফিকুল ইসলামকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের ৪ ও ৫ ধারার অপরাধে একই আইনের ধারা ১৪ ও ১৫ অনুয়ায়ী ১৫ (পনের) দিনের বিনাশ্রমে কারাদন্ড প্রদান করা হয়। 

রফিকুল ইসলামের নামে আদালত হতে গ্রেফতারী পরোয়ানা ইস্যু আছে।

আপনার মতামত লিখুন :

নকুল চন্দ্র দে পাপ্পু, ময়মনসিংহ ।। বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০ ইং ০১:৫৮ NewsRoom

ময়মনসিংহের মুক্তাগাছায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে এক ইটভাটা মালিককে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

গতকাল মঙ্গলবার রাতে দন্ডপ্রাপ্ত রফিকুল ইসলামকে(৪০) ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে সোপর্দ করা হয়েছে।  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবিদুর রহমান। 

অভিযানের নেতৃত্বদানকারী মুক্তাগাছা ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ওসি অপারেশন মো: আব্দুল কাইয়ুম জানান, ১৪ জানুয়ারি মঙ্গলবার দুপুরে মুক্তাগাছার সাত নম্বর ঘোগা ইউনিয়নের পারইতলা এলাকায় শরীফ ব্রিকসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রতিষ্ঠানটির মালিক মো: রফিকুল ইসলামকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের ৪ ও ৫ ধারার অপরাধে একই আইনের ধারা ১৪ ও ১৫ অনুয়ায়ী ১৫ (পনের) দিনের বিনাশ্রমে কারাদন্ড প্রদান করা হয়। 

রফিকুল ইসলামের নামে আদালত হতে গ্রেফতারী পরোয়ানা ইস্যু আছে।

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd