বাংলাদেশ জেলা
মুক্তাগাছা ৫৬ প্রহর কীর্তনে লক্ষাধিক ভক্তের সমাগম
ময়মনসিংহের মুক্তাগাছায় ৫৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরি নাম মহাযজ্ঞানুষ্ঠানে দেশ-বিদেশের লাখ লাখ ভক্তের সমাগম ঘটেছে। সাত দিন ব্যাপী যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বসেছে বিরাট লোকজ মেলা, রয়েছে মুক্তাগাছার জমিদার বাড়ী, প্রাচীন জোড়া শিব-শ্যামা মন্দীর, রাজঘাট,ঐতিহ্যবাহী মন্ডার স্বাদ, বিষ্ণুসাগর, রার্জেস্বরী দুর্গা মন্দির সহ বহু স্থাপনা ও পুরাতন নিদর্শন যা দেখতে এবং উপভোগ করতে ভক্তদের পাশাপাশি পর্যটকরাও ভিড় জমান মুক্তাগাছায়।
প্রতিদিন অগনিত ভক্তের সমাগম হয় এই মেলা প্রাঙ্গণে। আট থেকে আশি সকলেই অনুষ্ঠানে যোগ দেন। এখানে দুরদূরান্ত থেকে বহু মানুষ আসেন পূর্ণ লাভের আশায়। অনুষ্ঠানে আশা প্রতিদিন সকলের জন্য খাবারের ব্যবস্থা করা হয়ে থাকে ।
দেশমাতৃকা ও বিশ্বের সকল জীবের মঙ্গল কামনায় মুক্তাগাছা শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের( ৫৬ প্রহর) মন্দির প্রাঙ্গণে ৪ মার্চ বুধবার শুভ অধিবাস শুরুর মাধ্যমে ৫৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম যজ্ঞানুষ্ঠান এবং ১২ মার্চ লীলাকীর্ত্তণ অনুষ্ঠিত হবে।
এটি বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সবচেয়ে বড় মহা নাম যজ্ঞানুষ্ঠান ও মেলা। অনুষ্ঠানটি সফল ভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও মন্দীর কমিটি এবং মেলা উদযাপন কমিটির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এই উৎসবকে সঠিক ভাবে সম্পন্ন করতে নিরাপত্তার জন্য বসানো হয়েছে সিসি ক্যামেরা । আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের পাশাপাশি মন্দীর কমিটির এক শতাধিক স্বেচ্ছাসেবক সার্বিক দায়িত্ব পালন করবেন। রয়েছে ভক্ত সেবা কেন্দ্র, ভক্তদের প্রসাদ সেবাও রয়েছে আলাদা ব্যবস্থা ।
মুক্তাগাছা রাধাগোবিন্দ মন্দির কমিটির সাধারন সম্পাদক - দেবাশীষ ঘোষ বাপ্পী জানান, এবছর ৭৭ তম মহা নাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। ৭দিন ব্যাপী অনুষ্ঠানে দেশ বিদেশের লক্ষাধিক ভক্তবৃন্দের সমাগম ঘটবে । আর এখানে লোকজ মেলাও বসে, যেখানে সকল ধর্মের মানুষের মিলন মেলা হিসাবে পরিচিত । মন্দির, ভক্তবৃন্দের এবং মেলায় নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পুরো মন্দির প্রাঙ্গণ সিসি ক্যামেরার আওতাভুক্ত করা হয়েছে।পাশাপাশি মন্দিরের আলোকসজ্জা বিগত বছেরর তুলনায় এবার দ্বিগুণ করা হয়েছে।যাতে নিরাপত্তার পাশাপাশি সুন্দর্য্য বৃদ্ধি হয়।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, অনুষ্ঠানটি হিন্দু -মুসলিম সহ সকল ধর্মের মানুষের মিলন মেলায় পরিনত হয়েছে। অনুষ্ঠান প্রাঙ্গন এবং মেলায় লাখ ভক্ত ও পর্যটকদের আগমনের বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশ ও স্থানীয় থানা পুলিশ ২৪ ঘন্টা মোতায়েন রয়েছে। কীর্তনে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা গ্রহন করা হয়েছে ।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন