বাংলাদেশ জেলা
কোয়ারেন্টাইনে থাকা না থাকা নিয়ে সংঘর্ষ, আহত ৪
ঝিনাইদহের কালীগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণ রোধে হোম কোয়ারেন্টাইনে থাকা নিয়ে সংঘর্ষের ঘটনায় নারীসহ অন্তত ৪ জন আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার মধুগঞ্জ বাজারের ঢাকালেপাড়ায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রাজিয়া সুলতানাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, মধুগঞ্জ বাজারের ঢাকালেপাড়া এলাকায় গৃহবধূ রাজিয়া সুলতানার মেয়ে-জামাই কয়েকদিন আগে ঢাকা থেকে এসেছেন। এর আগে এলাকাবাসী তাদের বাড়ি থেকে বের না হওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা বাইরে ঘোরাঘুরি করতে থাকেন।
একপর্যায়ে সকালে গৃহবধূ রাজিয়াকে তাদের মেয়ে ও জামাইকে বাইরে বের না হওয়ার কথা বলেন প্রতিবেশী এক নারী। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিবেশীদের সঙ্গে তাদের মারামারি শুরু হয়। এ সময় ৪জন আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনও থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন