বাংলাদেশ জাতীয়

২৪ ঘণ্টায় শনাক্ত ৩১৮৭, মৃত্যু ৩৭

নিউজরুম ডেস্ক
বৃহস্পতিবার, ১১ জুন ২০২০ ইং ১৫:৩১
NewsRoom

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ১৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় মারা গেছেন ৩৭ জন। এ নিয়ে দেশে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৮ হাজার ৫২ জনে এবং আর প্রাণহানি ঘটেছে ১ হাজার ৪৯ জনের।

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭৭২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো চার লাখ ৫৭ হাজার ৩৩২টি। এতে নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ১৮৭ জনের মধ্যে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৭ জন। আগের দিনও সমানসংখ্যক রোগীর মৃত্যু হয়েছিল।

নতুন করে যারা মারা গেছেন তাদের ৩০ জন পুরুষ, ৭ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে সবচে বেশি ২০ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৭জন, রাজশাহী বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ২জন এবং রংপুর বিভাগে ১ জন মারা গেছেন। এদের মধ্যে ত্রিশোর্ধ্ব ২ জন, চল্লিশোর্ধ্ব ৪ জন, পঞ্চাশোর্ধ্ব ৮ জন, ষাটোর্ধ্ব ২২ জন এবং সত্তরোর্ধ্ব ১ জন।

বুধবারের (১০ জুন) বুলেটিনে জানানো হয়, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৭ জন মারা গেছেন। করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ১৯০ জনের।

আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক বৃহস্পতিবার, ১১ জুন ২০২০ ইং ১৫:৩১ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd