বাংলাদেশ বিবিধ
মারা গেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম
লাইফ সাপোর্টে থাকা সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম মারা গেছেন। সকাল ১১টা ১০ মিনিটে তাঁর মৃত্যুর ঘোষণা দেওয়া হয়।
তার ছেলে তানভীর শাকিল জয় শনিবার (১৩ জুন) মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও তার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া শুক্রবার (১২ জুন) রাতে জানিয়েছিলেন, রাতে মেডিক্যাল বোর্ড মিটিং করেছে। নতুন করে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় হার্টে সমস্যা দেখা দিয়েছে যা আগে ছিল না।
প্রসঙ্গত, মোহাম্মদ নাসিম নিউমোনিয়াজনিত সমস্যা নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে গত ১ জুন ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসের পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে। সম্প্রতি তাঁর তিনটি করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। গত ৫ জুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার স্ট্রোক হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রাজিউল হকের নেতৃত্বে সেদিনই অস্ত্রোপচার হয়। এর আগেও তার একবার স্ট্রোক হয়েছিল।
অবস্থা খুব সংকটাপন্ন বলে চিকিৎসকরা আগেই মন্তব্য করেছিলেন।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন