বাংলাদেশ জাতীয়
২৪ ঘণ্টায় শনাক্ত ৩৪১২, মৃত্যু ৪৩
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩ হাজার ৪১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৪৩ জনের। এ নিয়ে দেশে শনাক্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল এক লাখ ১৯ হাজার ১৯৮ জনে। এ পর্যন্ত করোনা আক্রান্ত ১ হাজার ৫৪৫ জনের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন হেলথ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ২৯২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আরও ৩ হাজার ৪১২ জনের মধ্যে করোনার সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৮৮০ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৪৭ হাজার ৬৩৫ জন। দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ লাখ ৪৪ হাজার ১১টি।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের ৩৮ জন পুরুষ, ৫ জন নারী। এদের মধ্যে ১১ থেকে ২০ বছরের ১ জন, ত্রিশোর্ধ্ব ১ জন, চল্লিশোর্ধ্ব ৬ জন, পঞ্চাশোর্ধ্ব ১৮ জন, ষাটোর্ধ্ব ১০ জন, সত্তরোর্ধ্ব ৫ জন এবং ৮০ বছরের বেশি বয়সী ২ জন রয়েছেন।
তাদের মধ্যে ঢাকা বিভাগে সবচে বেশি ১৬ জন রয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৫ জন, রাজশাহী বিভাগে ৬ জন, খুলনা ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে এবং বরিশাল ও সিলেট বিভাগে ১ জন করে রয়েছেন।
গত সোমবারের (২২ জুন) বুলেটিনে জানানো হয়, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৪৮০ জনের দেহে।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন