বাংলাদেশ
হজের টাকা ফেরত পাবেন, আবেদন ১২ জুলাইয়ের পর
বৈশ্বিক মহামারি করোনার কারণে এ বছর সীমিত আকারে পবিত্র হজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। বাইরের দেশের হজযাত্রীদের সে দেশে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।
সৌদি আরবের এই সিদ্ধান্তের ফলে অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকে নিবন্ধন করা ৬১ হাজার মুসল্লি হজে যেতে পারছেন না। এই প্রেক্ষিতে কেউ চাইলে নিবন্ধনের পুরো টাকাই ফেরত নিতে পারবেন। এক্ষেত্রে কোনো সার্ভিস চার্জ কেটে রাখা হবে না।
তবে কেউ টাকা ফেরত নিতে চাইলে ১২ জুলাইর পর আবেদন করতে হবে।
বুধবার ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো নুরুল ইসলামের সভাপতিত্বে এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসোইন বলেন, এ বছর হজে যাওয়ার পথ বন্ধ হওয়ায় নিবন্ধনকারীরা ইচ্ছে করলে সামনে বছর যেতে পারবেন আর টাকা উত্তোলন করতে চাইলে কোনো ধরনের সার্ভিস চার্জ ছাড়াই টাকা তুলে নিতে পারবেন।
সভায় আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে-
চলতি বছরের প্রাক-নিবন্ধন এবং নিবন্ধন যথারীতি ২০২১ (১৪৪২ হিজরি) সালের প্রাক নিবন্ধন এবং নিবন্ধন হিসেবে কার্যকর থাকবে।
আগামি বছর ২০২১ সালে কোনো কারণে হজ প্যাকেজের ব্যয় হ্রাস-বৃদ্ধি হলে তা হজযাত্রীর জমাকৃত অর্থের সমন্বয় করা হবে।
কোনো হজযাত্রী নিবন্ধন বাতিল করলে একইসাথে তার প্রাক-নিবন্ধন বাতিল হয়ে যাবে এবং তাকে নতুন করে প্রাক-নিবন্ধন করে হজে যেতে হবে।
কোনো হজযাত্রী টাকা উত্তোলন করতে চাইলে অনলাইনে মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করবেন এবং কোনো সার্ভিস চার্জ কর্তন ছাড়াই তাকে তার সমুদয় অর্থ ফেরত দেয়া হবে।
বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধনের টাকা উত্তোলন করতে চাইলে সংশ্লিষ্ট হজ এজেন্সির মাধ্যমে অনলাইনে আবেদন করবেন এবং মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে হজ এজেন্সির মাধ্যমে অথবা ব্যাংকের মাধ্যমে অর্থ গ্রহণ করবেন।
সরকারি অথবা বেসরকারি ব্যবস্থাপনার যেসব হজযাত্রী নিবন্ধনের টাকা তুলতে চান তাদেরকে আগামি ১২ জুলাইয়ের আবেদন করতে হবে।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন