বাংলাদেশ জাতীয়

পরীক্ষামূলক ‘রেড জোন’ হচ্ছে ওয়ারি

নিউজরুম ডেস্ক
শনিবার, ২৭ জুন ২০২০ ইং ১৮:৪২
NewsRoom

রাজধানীর পূর্ব রাজাবাজারের পর এবার কোভিড-১৯ রোগের বিস্তার ঠেকাতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর মধ্যে ওয়ারীর নির্দিষ্ট কিছু এলাকাকে স্বাস্থ্য অধিদপ্তর ‘রেড জোন’ ঘোষণা করার সুপারিশ করেছে।

অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বুলেটিনে শনিবার এ তথ্য জানান।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ঢাকা মহানগরের ওয়ারীর নির্ধারিত এলাকা চিহ্নিত করে সেখানে পরীক্ষামূলকভাবে রেড জোন বাস্তবায়নের জন্য চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি। পূর্ব রাজাবাজারে পরামর্শক কমিটির গাইডলাইন অনুযায়ী রেড জোন চলমান আছে। যেখানে যেমন প্রয়োজন স্থানীয় পরিস্থিতি বিশ্লেষণ করে চলমান আছে রেড জোন বাস্তবায়নের কাজ।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে ১৩ সদস্যের একটি দল জোনিং নিয়ে কাজ করে যাচ্ছে। কোনো অঞ্চল বা এলাকাকে স্থায়ীভাবে রেড জোন ঘোষণা বা বাতিল করা হয়নি বলে জানান ডা. নাসিমা।

সরকার সারা দেশে লকডাউনে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় শনাক্ত রোগী ও মৃত্যুর হার বিবেচনায় নিয়ে সার দেশকে লাল, হলুদ ও সুবজ জোনে ভাগ করে এলাকাভিত্তিক বিধিনিষেধ আরোপের উদ্যোগ নিয়েছে। গত ৯ জুন এর অংশ হিসেবে মধ্যরাত থেকে পূর্ব রাজাবাজারে ঢাকার প্রথম এলাকা হিসেবে পরীক্ষামূলক লকডাউনের কার্যক্রম শুরু হয়।

তিন দফায় মোট ১৯ জেলার ৪৫টি এলাকাকে জনপ্রশাসন মন্ত্রণালয় ‘রেড জোন’ ঘোষণা করে সেখানে সাধারণ ছুটি ঘোষণা করেছে।

আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক শনিবার, ২৭ জুন ২০২০ ইং ১৮:৪২ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd