শিক্ষা

জেএসসি–এসএসসি'র সূচি প্রকাশ, কমিয়ে আনা হয়েছে সময়

নিউজরুম ডেস্ক
বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯ ইং ০২:১৩
NewsRoom

ফাইল ছবি

আগামী বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমান এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে পরীক্ষার মাঝে বিরতি কমিয়ে আনা হয়েছে। ফলে পরীক্ষার সময় আগের চেয়ে কমল।

নতুন সময়সূচিতে, জেএসসি পরীক্ষার সময়কাল ৫ দিন কমিয়ে আনা হয়েছে। ২০১৯ সালের জেএসসি পরীক্ষা আগামী ২ নভেম্বর শুরু হয়ে ১১ নভেম্বর পর্যন্ত ১০ দিনব্যাপী চলবে। যা এত দিন সাধারণত ১৫ দিন লাগত।

অন্যদিকে, এসএসসির লিখিত পরীক্ষা ২০২০ সালের ১ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ২২ ফেব্রুয়ারি। নতুন সময়সূচি অনুযায়ী এসএসসিতে সংগীতসহ অন্যান্য বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ২৩ থেকে ২৯ ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে। গতবছর লিখিত পরীক্ষা হয়েছিল ২৪ দিনে। 

বুধবার সেটি অনুমোদন করেছে শিক্ষা মন্ত্রণালয়। অনুমোদিত সময়সূচি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

ডেটায় দেশ

নিউজরুম ডেস্ক বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯ ইং ০২:১৩ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd