আন্তর্জাতিক

প্রথমবারের মতো ভুটানজুড়ে লকডাউন

নিউজরুম ডেস্ক
মঙ্গলবার, ১১ আগষ্ট ২০২০ ইং ১৬:১৯
NewsRoom

কোয়ারেন্টিন থেকে ছাড়া পাওয়ার পর রাজধানী থিম্পুর অনেক বাসিন্দার সংস্পর্শে আসা বিদেশফেরত এক নাগরিকের দেহে নতুন করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ার পর দেশজুড়ে প্রথমবারের মতো লকডাউন দিয়েছে ভুটানের কর্তৃপক্ষ। 

বিদেশফেরত এ ব্যক্তিকে নিয়ে হিমালয়ের ছোট এ দেশটিতে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ১১৩তে দাঁড়িয়েছে, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটিতে এখন পর্যন্ত নতুন করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি।

মার্চে যুক্তরাষ্ট্রের এক পর্যটকের দেহে প্রাণঘাতী ভাইরাসের উপস্থিতি ধরা পড়ার পর ট্যুরিজমে নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি ভুটানের কর্তৃপক্ষ বিদেশফেরত প্রত্যেককে তিন সপ্তাহের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখার নির্দেশনা দিয়েছিল। 

শনাক্তকরণ পরীক্ষায় ফল ‘নেগেটিভ’ আসার পর কুয়েত থেকে আসা ২৭ বছর বয়সী এক নারী সম্প্রতি কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়েছিলেন; সোমবার একটি ক্লিনিকে করা শনাক্তকরণ পরীক্ষায় তার দেহে প্রাণঘাতী ভাইরাসের উপস্থিতি মেলে। কর্তৃপক্ষ এর পরপরই দেশজুড়ে লহডাউনের ঘোষণা দেয়। 

করোনাভাইরাস মহামারী ছোট এ দেশটির পর্যটন খাতকে একেবারে পঙ্গু করে দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। হিমালয়ের কোলে থাকা দেশটির অর্থনীতি মূলত পর্যটনের উপরই নির্ভরশীল। গত ৫ বছর ধরে দেশটি এ খাত থেকে গড়ে প্রতি বছর প্রায় ৮ কোটি ডলার আয় করেছে।

মাত্র সাড়ে ৭ লাখ বাসিন্দার এ দেশটিতে গত বছর তিন লাখ ১৫ হাজারের বেশি পর্যটক গিয়েছে, এ সংখ্যা আগের বছরের চেয়েও ১৫ শতাংশ বেশি বলে রয়টার্স জানিয়েছে।

আপনার মতামত লিখুন :

ডেটায় দেশ

নিউজরুম ডেস্ক মঙ্গলবার, ১১ আগষ্ট ২০২০ ইং ১৬:১৯ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd