আন্তর্জাতিক
করোনাভাইরাস: ইতালিতে একদিনে আরও ৭৯৩ জনের মৃত্যু
প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে দিনের পর দিন ভয়াবহ অবস্থার সৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আরও ৭৯৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে ৪ হাজার ৮২৫ জন মারা গেল।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দেশটিতে নতুন আক্রান্ত হয়েছে ৬ হাজার ৫৫৭ জন। সবমিলিয়ে, দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৫৩ হাজার ৫৭৮ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪২ হাজার ৬৮১।
দেশটিতে বৃহস্পতিবার (১৯ মার্চ) এক দিনে ৫ চিকিৎসক মারা গেছেন। এ নিয়ে কমপক্ষে ১৮ জন চিকিৎসক মারা যান দেশটিতে।
এ দিকে, করোনা সমস্যা নিরসনে করোনাভাইরাস থেকে জনগণকে সুরক্ষা দিতে ইতালি সরকার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। ফলে জরুরি অবস্থা অব্যাহত রয়েছে। চলাফেরও সীমিত করা হয়েছে।
এ পর্যন্ত প্রায় ৩৭৫ বিলিয়ন ইউরো বরাদ্দ দেয়া হয়েছে। দেশের অর্থনীতির স্বার্থে এ বরাদ্দ দিচ্ছেন সরকার। ইউরোপে এখন পর্যন্ত রেকর্ড সংখ্যক মৃত্যুর মধ্যে অর্ধেকেরও বেশি লম্বার্ডিয়ায়। অন্যদিকে, নতুন একটি হাসপাতাল তৈরির পরিকল্পনা নিয়েছেন নাগরিক সুরক্ষা বিভাগ। তবু যেন মৃত্যু থামছে না। লাফিয়ে লাফিয়ে বেড়েই চলছে। করোনার ভয়ানক আঘাতে দিনদিন দেশটি মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে।
এদিকে ওয়ার্ল্ডওমিটার এর তথ্যমতে, করোনাভাইরাসে এই পর্যন্ত বিশ্বজুড়ে ৩ লাখ ৭ হাজার ৮ শ ৩৯ জন আক্রান্ত হয়েছে। এতে মারা গেছে ১৩ হাজার ৬১ জন। চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৫ হাজার ৭শ ৯৯ জন। আক্রান্তদের মধ্যে ৮ হাজার ১শ ১৭ জনের অবস্থা আশঙ্কাজনক।
বাংলাদেশেও এ ভাইরাসের সংক্রমণে মারা গেছেন ২ জন। সংক্রমণের শিকার হয়েছে ২৪ জন। শনিবার (২১ মার্চ) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন