আন্তর্জাতিক

করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০ ইং ১৯:২৭
NewsRoom

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা প্রতি মুহূর্তেই বাড়ছে। প্রাণঘাতী এ ভাইরাস বিশ্বের অন্তত ১৯৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত এতে মোট ২১ হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে।

এ ভাইরাসে বিশ্বজুড়ে মোট ৪ লাখ ৭২ হাজার ৩৮৫ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১ লাখ ১৩ হাজার ৮০৮ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা চীনে। নতুন করে ৬৭ জন আক্রান্তের ঘটনায় দেশটিতে এখন মোট আক্রান্ত ৮১ হাজার ২৮৫ জন। এছাড়া নতুন করে ৬ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যুর সংখ্যা ৩ হাজার ২৮৭।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, ইতালিতে মোট ৭৪ হাজার ৩৮৬ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৭ হাজার ৫০৩ জনের। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইতালিতে। এদিন দেশটিতে করোনাভাইরাস প্রাণ কেড়েছে অন্তত ৬৮৩ জনের। নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫ হাজার ২১০ জন।

এদিকে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত ১ হাজার ৩২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে অন্তত সাড়ে ১০ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছে।  এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজার ৫৭২ জনে। 

গত ২৪ ঘণ্টায় স্পেনে মারা গেছে অন্তত ৬৫৬ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৪৭ জন। নতুন করে ৭ হাজার ৪৫৭ জনের আক্রান্তের ঘটনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৯ হাজার ৫১৫ জন।

ইরানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১৭ জন, মৃত্যু ২ হাজার ৭৭ জনের। ফ্রান্সে মোট মৃত্যুর ঘটনা ১ হাজার ৩৩১টি, আক্রান্ত ২৫ হাজার ২৩৩ জন।

আপনার মতামত লিখুন :

ডেটায় দেশ

আন্তর্জাতিক ডেস্ক বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০ ইং ১৯:২৭ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd