আন্তর্জাতিক

করোনায় যুক্তরাজ্যে প্রতি ১৩ মিনিটে একজনের মৃত্যু

নিউজরুম ডেস্ক
শুক্রবার, ২৭ মার্চ ২০২০ ইং ২০:০০
NewsRoom

প্রাণঘাতী করোনাভাইরাসে ক্রমেই ভয়াবহ উঠছে আক্রান্ত দেশগুলোর পরিস্থিতি। ইতালি, স্পেন, ফ্রান্সসহ যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্যে আক্রান্তের সাথে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও।

যুক্তরাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৬৫৮ জন। শুধু গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ১২৯ জন। একই সময়ে করোনায় ১১৫ জনের মৃত্যু হয়েছে। ফলে দেশটিতে মৃতের সংখ্যা ৫৭৮ জন। অর্থাৎ যুক্তরাজ্যে প্রতি ১৩ মিনিটে একজন মারা যাচ্ছেন করোনায়।

এ অবস্থায় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ৬ মাস পর্যন্ত যুক্তরাজ্যে লকডাউন পরিস্থিতি বজায় থাকতে পারে বলে সেখানকার এক জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন।

সম্প্রতি বিবিসি রেডিও ৪-এর এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন যুক্তরাজ্যের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. জেনি হ্যারিস।

তিনি বলেন, আগামী দু’সপ্তাহের মধ্যেই দেশটিতে করোনা সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। এরপর থেকেই তা ধীরে ধীরে কমতে শুরু করবে এবং গ্রীষ্মকাল শুরুর সঙ্গে সঙ্গেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

আর দেশজুড়ে বহাল থাকা লকডাউন সম্পর্কে তার মন্তব্য, ‘লকডাউন এত তাড়াতাড়ি তুলে নেয়া হউক তা আমরা চাইছি না। এতে হঠাৎ করেই সংক্রমণ বেড়ে যেতে পারে, যাতে আমাদের সব চেষ্টাই বৃথা হয়ে যাবে।

তাই তিনি এই পরিস্থিতি সবমিলিয়ে কমপক্ষে ৬ মাস বজায় থাকতে পারে বলে জানিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৭ হাজার ১৭ জনে এসে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা ২৪ হাজার ১১৭। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ, ২৪ হাজার ৪৩৬ জন।

আপনার মতামত লিখুন :

ডেটায় দেশ

নিউজরুম ডেস্ক শুক্রবার, ২৭ মার্চ ২০২০ ইং ২০:০০ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd