বিজ্ঞান ও প্রযুক্তি

হুয়াওয়ের ওপর গুগলের ‘নিষেধাজ্ঞা’

নিউজরুম ডেস্ক
সোমবার, ২০ মে ২০১৯ ইং ১৬:৫০
NewsRoom

হুয়াওয়ে

গুগল এবার চীনা টেলিকমিউনিকেশন জায়ান্ট হুয়াওয়ের ওপর এক ধরনের ‘নিষেধাজ্ঞা’ জারি করলো। এখন থেকে গুগল হুয়াওয়ের অ্যান্ড্রয়েড অপারেট সিস্টেমে বেশ কিছু সেবার আর কোনো আপডেট ভার্সন দেবে না বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এই নিষেধাজ্ঞার ফলে নতুন হুয়াওয়ে স্মার্টফোনে গুগলের ইউটিউব, গুগল ম্যাপসের মতো অ্যাপগুলো আর থাকবে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ট্রাম্প প্রশাসন হুয়াওয়েকে এমন কোম্পানিতে তালিকাভুক্ত করেছে, যার সঙ্গে বাণিজ্য করতে হলে মার্কিন কোম্পানিগুলোকে লাইসেন্স নিতে হবে। এরপরই গুগলের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

তারা আদেশ মেনেই কাজ করছে এবং এর প্রভাব পর্যালোচনা করছে বলে গুগল এক বিবৃতিতে জানিয়েছে।

তবে প্রতিবেদনে বলা হয়েছে, হুয়াওয়ের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ওপেন সোর্স লাইসেন্স ব্যবহার করে এখনো সুযোগ সুবিধা পেতে পারবেন। সেইসঙ্গে যারা পুরোনো অ্যান্ড্রয়েড ভার্সন ব্যবহার করছেন তারা সেটি চালিয়ে যেতে পারবেন।

এখন থেকে হুয়াওয়ে ব্যবহারকারীরা গুগল ম্যাপস ইউটিউব এসব জনপ্রিয় এ্যাপসগুলোর আপডেট ভার্সন ব্যবহার করতে পারবেন না।

এ ব্যাপারে হুয়াওয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য পাওয়া যায়নি।
 
আপনার মতামত লিখুন :

ডেটায় দেশ

নিউজরুম ডেস্ক সোমবার, ২০ মে ২০১৯ ইং ১৬:৫০ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd