বাংলাদেশ বিবিধ

সাংবাদিক রাশীদ উন নবী বাবু মারা গেছেন

নিউজরুম রিপোর্ট
বুধবার, ৮ জুলাই ২০২০ ইং ২৩:০৭
NewsRoom

জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের জ্যেষ্ঠ সদস্য সাংবাদিক রাশীদ উন নবী বাবু আর বেঁচে নেই। ক্যান্সারে আক্রান্ত রাশীদ উন নবী রাজধানীর পান্থপথের বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।

বুধবার (৮ জুলাই) রাত ৮টা ৩৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিআরবি হাসপাতালের মেডিক্যাল কোঅর্ডিনেটর ডা. সাদিয়া।

সাংবাদিক রাশীদ উন নবী বাবুর বোন মনিরা আক্তার বলেন, দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন। ২০১৯ সালে অগ্নাশয়ে ক্যানসার ধরা পড়লে দেশে ও বিদেশে তিনি চিকিৎসা নেন। সর্বশেষ ভারতের মুম্বাইয়ে চিকিৎসা শেষে দেশে ফেরার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তা স্থায়ী হয়নি। ক্যানসারের মাত্রা আরও বেড়ে যায়। অবস্থার অবনতি হলে বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক আমার দেশ, দৈনিক বাংলা, বাংলার বাণী, দেশবাংলা, আজকের কাগজ, ইত্তেফাক, সমকাল, যুগান্তর, এনটিভি, চ্যানেল ওয়ান, ইনকিলাব ও সাপ্তাহিক পূর্নিমায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তিনি দৈনিক সকালের খবরের সম্পাদক ছিলেন। সর্বশেষ তিনি প্রকাশিতব্য দৈনিক আমার দিনে সম্পাদকের দায়িত্ব পালন করেন।

সাংবাদিক রাশীদ উনি নবী বাবুর জন্ম বগুড়া জেলায়। সেখানেই তাকে সমাহিত করা হবে বলে জানিয়েছেন তার বোন বেসরকারি টেলিভিশন এনটিভির ন্যাশনাল ডেস্ক ইনচার্জ মনিরা আক্তার।

আপনার মতামত লিখুন :

নিউজরুম রিপোর্ট বুধবার, ৮ জুলাই ২০২০ ইং ২৩:০৭ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd