বাংলাদেশ অপরাধ

সাহেদের নামে অস্ত্র আইনে র‍্যাবের মামলা

নিউজরুম ডেস্ক
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০ ইং ০০:১৬
NewsRoom

করোনা ভাইরাস পরীক্ষার টেস্ট না করেই ভুয়া রিপোর্ট দেওয়া গ্রেফতার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের নামে সাতক্ষীরার দেবহাটা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছে র‌্যাব। মামলায় সাহেদকে প্রধান আসামি করে একজনকে পলাতক ও অজ্ঞাত একজনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে।

বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্তবর্তী শাঁখরা কোমরপুর থেকে অবৈধ অস্ত্রসহ গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতারের পর হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যায় র‌্যাব। পরে রাতে তার নামে অস্ত্র আইনে মামলা করা হয়।

র‌্যাব-৬ এর সিপিসি-১ এর ডিএডি নজরুল ইসলাম বাদী হয়ে দেবহাটা থানায় মামলাটি দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, র‌্যাব এর পক্ষ থেকে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় প্রতারক সাহেদকে মূল আসামি এবং একজনকে পলাতক ও একজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

প্রতারণাসহ নানা অপকর্মের ঘটনায় ইতোপূর্বে প্রতারক সাহেদের বিরুদ্ধে ৫৯টি মামলার সন্ধান পায় আইন শৃঙ্খলা বাহিনী। যার মধ্যে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন রিজেন্ট হাসপাতালের মালিক ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ। সর্বশেষ করোনা ভাইরাসের ভুয়া টেস্ট ও জাল সনদ প্রদানের ঘটনায় র‌্যাবের অভিযানে রিজেন্ট হাসপাতালের দুটি শাখা সিলগালা করে র‌্যাব। এরপর মামলা দায়ের হলে পালিয়ে বেড়াচ্ছিল ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও আলোচিত প্রতারক মো. সাহেদ। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বুধবার (১৫ জুলাই) ভোরে ছদ্মবেশে ভারতে পালানোর প্রাক্কালে দেবহাটার শাঁখরা কোমরপুর সীমান্ত থেকে সাহেদকে অবৈধ অস্ত্রসহ বোরকা পরা অবস্থায় গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।

আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০ ইং ০০:১৬ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd