বাংলাদেশ বিবিধ

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও সাইকেল বিতরণ

নকুল চন্দ্র দে পাপ্পু, ময়মনসিংহ প্রতিনিধি ।।
রবিবার, ১৯ জুলাই ২০২০ ইং ১৯:২১
NewsRoom

মুক্তাগাছায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও বাই সাইকেল বিতরণ করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি। অর্থের অভাবে যেন শিক্ষালাভ থেকে বঞ্চিত না হয় সে জন্য প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের অংশ হিসেবে ২৮৯ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থীদের মাঝে দুই লক্ষ টাকার চেক ও ৩০ জন শিক্ষার্থীদের মাঝে সাইকেল প্রদান করা হয়। 

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি বলেন, অর্থের অভাবে বাংলাদেশের একটি শিশুও শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হবে না। শেখ হাসিনার সরকার সকল নাগরিকের অধিকার রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আরও বলেন, শিক্ষার কোন বিকল্প নেই। একমাত্র শিক্ষিত জাতিই পারে উন্নত দেশ গড়তে। এরপর তিনি জাতীয় মহিলা সংস্থার ২৬ জন সদস্যের মাঝে প্রত্যেককে ১৫ হাজার টাকা করে ৩ লক্ষ নব্বই হাজার টাকার ঋণের চেক প্রদান শেষে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাঝে হরেক প্রজাতীর ৫ হাজার গাছের চারা বিতরণ করেন। 

রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার, মুক্তাগাছা আওয়ামিলীগের সহ-সভাপতি আজিজুল হোক ইদু, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আরব আলী, ওসি বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

আপনার মতামত লিখুন :

নকুল চন্দ্র দে পাপ্পু, ময়মনসিংহ প্রতিনিধি ।। রবিবার, ১৯ জুলাই ২০২০ ইং ১৯:২১ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd