বাংলাদেশ আইন ও আদালত
পর্বতারোহী রেশমাকে চাপা দেওয়া গাড়িচালক ২ দিনের রিমান্ডে
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পর্বতারোহী রেশমা নাহার নিহতের মামলায় মাইক্রোবাসের চালক মো. নাইমকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।
বুধবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক মোবারক আলী আসামি নাইমকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
সোমবার (১৭ আগস্ট) রাজধানীর চন্দ্রিমা উদ্যানের পাশে লেক রোডে বাইসাইকেল আরোহী রেশমা নাহারকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে তার মৃত্যু হয়। এ ঘটনায় মনিরুজ্জামান বাদী হয়ে মামলা করেন।
পরদিন মঙ্গলবার দুপুরে রাজধানীর ইব্রাহিমপুর থেকে রেশমাকে ধাক্কা দেওয়ার অভিযোগে নাইমকে আটক করা হয়।
রেশমা নাহারের বাড়ি নড়াইলে। ঢাকায় মিরপুরে থাকতেন। রাজধানীর আইয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। এছাড়া তিনি পর্বতারোহী ছিলেন।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন