বাংলাদেশ জাতীয়

বেনাপোল-ঢাকা বিরতিহীন ট্রেন চালু হচ্ছে ঈদের আগেই

নিউজরুম ডেস্ক
মঙ্গলবার, ২ জুলাই ২০১৯ ইং ০২:১৮
NewsRoom

ভারতগামী যাত্রীদের জন্য ঈদের আগেই বেনাপোল-ঢাকা বিরতিহীন ট্রেন সার্ভিস চালু হতে যাচ্ছে। আগামী ২৫ জুলাই থেকে এ ট্রেন সার্ভিস শুরু হবে। ফলে আগামী ঈদযাত্রায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ এই ট্রেনের সুবিধা ভোগ করতে পারবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেন চলাচলের উদ্বোধন করবেন।

বেনাপোল রেল স্টেশন মাস্টার সাইদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

সাইদুজ্জামান বলেন, চলতি মাসের ২৫ তারিখে বেনাপোল ঢাকা রেল চালু হবে। এই রেলটিতে ১০টি বগি থাকবে। তবে রেলের কোনও নাম এখনও নির্ধারণ হয়নি। প্রাথমিকভাবে বেনাপোল এক্সপ্রেস, বন্দর এক্সপ্রেস ও ইছামতি এক্সপ্রেস এই তিনটি নাম পছন্দ করা হয়েছে।

তিনি বলেন, ১০টি বগির ভেতর দুটি কেবিন, দুটি এসি চেয়ার ও বাকিগুলো চেয়ার থাকবে। কেবিনের ভাড়া প্রাথমিকভাবে এক হাজার ২০০ টাকা, এসি চেয়ারের ভাড়া এক হাজার টাকা ও নন এসি চেয়ার ভাড়া হবে ৫০০ টাকা।

ভারত বাংলাদেশ ল্যান্ডপোর্ট চেম্বার কমার্সের আমদানি-রপ্তানি সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন,  এই মাসেই বেনাপোল-ঢাকা রুটে রেল চালু হচ্ছে। আমাদের স্বপ্ন সার্থক হবে। রেল সেবা চালু হলে দু দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ হবে।

প্রতিদিন বেলা সাড়ে ১১টার দিকে ট্রেনটি বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। আবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে আসবে। সকাল আটটার মধ্যে ট্রেনটি বেনাপোল বন্দরে পৌঁছে যাবে।

আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক মঙ্গলবার, ২ জুলাই ২০১৯ ইং ০২:১৮ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd