বাংলাদেশ রাজধানী
আজিমপুরে মসজিদের খাদেমের বস্তাবন্দী লাশ উদ্ধার, আটক ৩
রাজধানীর আজিমপুর কবরস্থানে অবস্থিত মেয়র মো. হানিফ জামে মসজিদ থেকে আবু হানিফ (৪৫) নামে এক খাদেমের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩ জুলাই) রাতে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।
আবু হানিফের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। তাঁর তিন মাস বয়সী একটি মেয়ে রয়েছে।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফউদ্দিন জানান, খাদেম মো. আবু হানিফের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
মসজিদ কমিটির সদস্য মো. জাহিদ হোসেন বলেন, গতকাল দিবাগত রাত ১২টার দিকে তিনি খবর পান, মসজিদের খাদেমের কক্ষের পাশের কক্ষ থেকে দুর্গন্ধ পাওয়া যাচ্ছে। এরপর তিনি পুলিশকে খবর দেন।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন