বাংলাদেশ জাতীয়

লাইফ সাপোর্টে এরশাদ

নিউজরুম ডেস্ক
শুক্রবার, ৫ জুলাই ২০১৯ ইং ০০:৪৭
NewsRoom

ফাইল ছবি

শারীরিক অবস্থার অবনতির কারণে জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টায় তাকে লাইফ সার্পোটে নেয়া হয়।

জাপার সাবেক মহাসচিব জিয়াউদ্দিন বাবলু বিষয়টি নিশ্চিত করেছেন।

জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান এবং বিরোধীদলীয় উপনেতা বেগম রওশন এরশাদ তাঁর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

দুপুরের দিকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি এবং জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান এবং বিরোধীদলীয় উপনেতা বেগম রওশন এরশাদ এমপি হাসপাতালে এরশাদকে দেখতে যান।

এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, সুনীল শুভরায়, মেজর (অব.) খালেদ আকতার, আলমগীর সিকদার লোটন, যুগ্ম মহাসচিব এসএম ইয়াসিরসহ জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে বৃস্পতিবার বনানী দলীয় কার্যালয়ে রাত ৮টার দিকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মুহম্মদ কাদের সাংবাদিকদের সর্বশেষ অবস্থা জানিয়েছেন। তিনি বলেন, জাপা চেয়ারম্যানের ফুসফুসের সংক্রমণ প্রত্যাশা অনুযায়ী কমছে না। প্রয়োজন অনুযায়ী কিডনিও কাজ করছে না। এ কারণে তার শরীরে কিছুটা পানি জমেছে। কিন্তু, সিএমএইচের বিশেষজ্ঞ চিকিৎসকরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

গত ২২ জুন বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসভবনে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সিএমএইচে নেয়া হয়। তিনি হিমোগ্লোবিন-স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছেন।

আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক শুক্রবার, ৫ জুলাই ২০১৯ ইং ০০:৪৭ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd