বাংলাদেশ অপরাধ
১২ ছাত্রী ধর্ষণের অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার
ফাইল ছবি
গত প্রায় দেড় বছরে ১০ থেকে ১২ জন ছাত্রীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় নারায়ণগঞ্জে এবার একটি মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১১টায় র্যাবের এর একটি টিম ফতুল্লার মাহমুদপুর এলাকার বাইতুল হুদা ক্যাডেট মাদ্রাসা থেকে অধ্যক্ষ আল আমিনকে (৪৫) গ্রেপ্তার করে। আটকের সময় তার মুঠোফোন ও কম্পিউটারে পর্নো ভিডিও পাওয়া গেছে।
অধ্যক্ষ আল আমিন শিক্ষকতার পাশাপাশি সেখানকার একটি মসজিদের ইমাম হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার ভূঁইয়াপাড়া এলাকায়।
র্যাব জানায়, ২০১৮ সাল থেকে ওই শিক্ষক এ পর্যন্ত মাদ্রাসার ১০ থেকে ১২ জন ছাত্রীকে ধর্ষণ করেন। ধর্ষণ চেষ্টা ও যৌন হয়রানিরও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তার মুঠোফোন ও কম্পিউটারে তল্লাশি চালিয়ে পর্নো ভিডিও পাওয়া গেছে। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব কর্মকর্তা আলেপ আরও জানান, মাদ্রাসার ভেতরে পরিবার নিয়ে থাকতেন আল আমিন। বাসায় তার স্ত্রী না থাকলে বা মাদ্রাসার ছুটির সময়টাতে নানা কৌশলে তিনি অপকর্ম চালাচ্ছিলেন। পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া, নাম্বার কম দেওয়া, মারধর করার হুমকি ও প্রলোভন দিয়ে তিনি ছাত্রীদের ধর্ষণ করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় ফতুল্লা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন