বাংলাদেশ অপরাধ
চট্টগ্রাম থেকে জেএমবির ৩ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রামের বন্দর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ১১টায় চট্টগ্রামের হালিশহর এলাকায় অভিযান চালিয়ে জেএমবির ওই তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ল্যাপটপসহ বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।
শুক্রবার (১২ জুলাই) বিকেল ৫টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১১ সিনিয়র সহকারী পরিচালক জসিম উদ্দিন চৌধুরী এ তথ্য জানান।
র্যাব জানায়, আশফাক উর রহমান অয়ন ওরফে আরিফ জেএমবির সামরিক শাখার আইটি বিভাগের শীর্ষ নেতা হিসেবে নিযুক্ত হয়ে জঙ্গি তৎপরতা অব্যাহত রাখেন। রনি ও রিপন দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ইপিজেডের দুটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন।
চাকরির পাশাপাশি রনি জেএমবির সাংগঠনিক কার্যক্রম চালানোর সুবিধার্থে ছদ্মবেশে রাতে রিকশা চালাতেন।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন- নোয়াখালী নরোত্তম এলাকার আশফাক উর রহমান অয়ন ওরফে আরিফ (২৬), সিরাজগঞ্জের রুদ্রপুর এলাকার রনি আহম্মেদ রনি (৩১) ও রাজবাড়ীর কৃষ্টপুর এলাকার রিপন মণ্ডল রিপন (৩০)। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানায় দুটি পৃথক মামলা রয়েছে। ওই মামলায় তারা পলাতক আসামি ছিলেন।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের সত্যতা স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন যাবত গোপনে সংগঠিত হয়ে জেএমবির কার্যক্রম পরিচালনা করে আসছেন এবং নাশকতামূলক কর্মকাণ্ডের অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন