বাংলাদেশ দুর্ঘটনা

ময়মনসিংহে প্রাইভেটকার উল্টে পুলিশের এএসআই সহ নিহত ২

নকুল চন্দ্র দে পাপ্পু ।। ময়মনসিংহ প্রতিনিধি
মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯ ইং ২১:০২
NewsRoom

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি প্রাইভেটকার উল্টে পুলিশের এএসআই আমিনুল ইসলাম ও তার শ্যালক জাহিদুল ইসলাম (২২) সহ দুজন নিহত হয়েছে। এসময় প্রাইভেটকারটি ধুমরে মুচড়ে যায়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে নিজেই প্রাইভেটকার চালিয়ে যাওয়ার সময় উপজেলার রায়মনি এলাকায় এ দুঘর্টনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

জানা যায়, এএসআই আমিনুল ভালুকার উদ্দ্যশ্যে নিজস্ব প্রাইভেটকার যোগে ভোররাতে শ্যালককে নিয়ে রওনা হয়। পরে ত্রিশালের রাইমনি এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পরে যায়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়েছে।

আমিনুল ফুলবাড়ীয়া থানা পুলিশের দায়িত্ব পালন করেন। গত ২৪ নভেম্বর রাতে ফুলবাড়িয়ার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় তাঁর ভাড়া বাসা থেকে ইস্যু করা অস্ত্র চুরি হয়। এরপর ২৬ নভেম্বর রাতে জিজ্ঞাসাবাদের জন্য ময়মনসিংহ পুলিশ লাইনে তাঁকে ক্লোজ করা হয়। 

মঙ্গলবার ৭ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন :

নকুল চন্দ্র দে পাপ্পু ।। ময়মনসিংহ প্রতিনিধি মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯ ইং ২১:০২ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd