বাংলাদেশ দুর্ঘটনা

লক্ষ্মীপুরের ১৯ দোকানে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি

নিউজরুম ডেস্ক
মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯ ইং ২২:৫৯
NewsRoom

লক্ষ্মীপুরের উপজেলার রামগতিরহাট বাজারে সোমবার গভীর রাতে অগ্নিকাণ্ড ঘটে। ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় বড়খেরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান মাকসুদ মিজান জানান, রাত দেড়টার দিকে ওই বাজারের সজলের স্টেশনারি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে ১৯টি দোকান ও তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। 

বাজারের হাফেজ সর্দারের মুদি, অসীম বাবু ও দুলালের স্টেশনারি, মুছা মিয়া ও বিপুল খলিফার কাপড়ের দোকানসহ ১৯টি ব্যবসাপ্রতিষ্ঠান এবং বাজার সংলগ্ন হারাধন মাস্টার, দিলীপ বাবু ও শিশু বাবুর বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে রামগতি ও লক্ষ্মীপুর থেকে ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ইউএও মো. আব্দুল মোমিন জানান, খবর পেয়ে মঙ্গলবার সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতির জন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হবে।

আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯ ইং ২২:৫৯ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd