বাংলাদেশ রাজনীতি

আবার উত্তরের মেয়র হলেন আতিকুল

নিউজরুম ডেস্ক
রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০ ইং ১১:১৭
NewsRoom

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম। রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম শনিবার (১ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টা ৪০ মিনিটে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

আতিকুল ইসলাম নৌকা প্রতীকে ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল। তিনি ধানের শীষ প্রতীকে ২ লাখ ৬৪ হাজার ১৬১টি ভোট পেয়েছেন। এ নির্বাচনে ভোট পড়েছে ২৫ দশমিক ৩০ শতাংশ।

ডিএনসিসি নির্বাচনে মেয়র পদে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ হাত পাখা প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ২০০ ভোট , প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি-পিডিপির শাহীন খান বাঘ প্রতীকে ২ হাজার ১১১ ভোট পেয়েছেন, ন্যাশনাল পিপলস পার্টির-এনপিপির মো. আনিসুর রহমান দেওয়ান আম প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৫৩ ভোট ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আহম্মেদ সাজ্জাদুল হক কাস্তে প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ১২২ ভোট।

এ সিটিতে মোট ভোটার রয়েছেন ৩০ লাখ ১২ হাজার ৫০৯ জন। ভোট পড়েছে ৭ লাখ ৬২ হাজার ১৮৮ টি। অর্থাৎ প্রদত্ত ভোটের হার ২৫ দশমিক ৩০ শতাংশ।

এ সিটি নির্বাচনে বাতিল ভোটের সংখ্যা ১ হাজার ৫৩০টি।

আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০ ইং ১১:১৭ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd