বাংলাদেশ সংসদ

সংসদে অনূর্ধ্ব-১৯ দলকে প্লট দেয়ার দাবি

নিউজরুম ডেস্ক
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০ ইং ০৫:৫২
NewsRoom

প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের মাধ্যমে বিশ্ব দরবারে সম্মান বয়ে এনে দেয়ায় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন সংসদ সদস্যরা। ক্রিকেটে বিজয়ী বীরদের রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা জানানোর আহ্বান জানিয়েছেন তারা। 

একই সঙ্গে তাদের জন্য প্লটসহ সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এ দাবি জানান সংসদ সদস্যরা। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে কথা বলার সুযোগ নিয়ে এ আলোচনার সূত্রপাত করেন জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু।

পরে গণফোরামের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মুনসুর আলোচনায় অংশ নেন। এ সময় অধিবেশনে উপস্থিত সংসদ সদস্যরা তাদের বক্তব্যকে টেবিল চাপড়ে সমর্থন জানান। এছাড়া রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের সাধারণ আলোচনায় অংশ নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ অনেকে যুব ক্রিকেটারদের শুভেচ্ছা জানান।

আলোচনায় মুজিবুল হক বলেন, 'বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। দলমত নির্বিশেষে সারাদেশের মানুষ আনন্দিত। যুব বিশ্বকাপে আমাদের ছেলেগুলো পরিশ্রম করে যে দৃষ্টান্ত রেখেছে তাতে দুনিয়ার মানুষ আমাদের চিনতে পারছে। এ ছেলেরা ঢাকা আসার পর বাংলাদেশের মানুষ প্রকাশ্যে গণসংবর্ধনা দেয়ার পক্ষে। এছাড়া রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের যথোপযুক্ত সন্মানি দিয়ে যেন সম্মানিত করা হয়, সেটাও সকলে চায়।'

সুলতান মোহাম্মদ মনসুর বলেন, 'যুব বিশ্বকাপে আকবর বাহিনীর বিজয়ের মাধ্যমে ৪৯ বছরের আগের সেই স্মৃতি মনে করিয়ে দিয়েছে। স্বাধীনতা যুদ্ধে যেভাবে পরিচিত ছিলাম সেভাবে পরিচিত হয়েছে। বঙ্গবন্ধু বলেছিলেন, বাঙালিরা মাথা উঁচু করে দাঁড়াবে, বাঙালিরা এগিয়ে যাবে, বাঙালিরা কখনো মাথা নত করবে না।'

আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০ ইং ০৫:৫২ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd