বাংলাদেশ জাতীয়

করোনাভাইরাস

বিমানবন্দর থেকে আরও ৩ জন সরাসরি হাসপাতালে

নিউজরুম ডেস্ক
শুক্রবার, ২০ মার্চ ২০২০ ইং ১৯:১৯
NewsRoom

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনকে সরাসরি বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ- উল-আহসান এ তথ্য জানিয়েছেন।

এদের মধ্যে দুজন সৌদি ফেরত, অন্যজন মালয়েশিয়া ফেরত। তাদের শরীরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকায় হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে তৌহিদ- উল-আহসান বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শরীরে তাপমাত্রা বেশি থাকলে হাসপাতালে পাঠানো হচ্ছে। করোনাভাইরাস আক্রান্ত দেশ থেকে এলে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার তৌহিদ-উল-আহসান জানিয়েছিলেন, গত ২৪ ঘণ্টায় কয়েকটি দেশ থেকে আসা সাত জন বাংলাদেশি যাত্রীকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক শুক্রবার, ২০ মার্চ ২০২০ ইং ১৯:১৯ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd