আন্তর্জাতিক

করোনাভাইরাস

মক্কা-মদিনাতেও নামাজ স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার, ২০ মার্চ ২০২০ ইং ১৮:৪৭
NewsRoom

করোনাভাইরাসে নাজেহাল পুরো বিশ্ব। প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ রোধে দেশে দেশে রাজনৈতিক, ধর্মীয়সহ সব ধরণের গণজমায়েত বন্ধ করা হচ্ছে। সে ধারাবাহিকতায় সারা দেশে সব মসজিদে নামাজ আদায় স্থগিত ঘোষণার পর এবার পবিত্র কাবা ও মসজিদে নববীতে নামাজ স্থগিত করেছে সৌদি সরকার।

শুক্রবার তুরস্কভিত্তিক আন্তর্জাতিক সংবাদসংস্থা আন্দালু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

জেনারেল প্রেসিডেন্সি অব মক্কা’স গ্র্যান্ড মস্ক অ্যান্ড দ্য প্রফেট’স মস্ক ইন মদিনার মুখপাত্র হানি বিন হোসনি হায়াদারের বরাত দিয়ে সৌদি সরকারের সংবাদ সংস্থা এসপিএ জানায়, করোনা প্রতিরোধে কর্তৃপক্ষ, স্বাস্থ্য বিভাগ ও নিরাপত্তা বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার থেকে কাবা ও মসজিদে নববীতে জনসমাগম ও নামাজ স্থগিত রাখা হয়েছে।

সৌদি সংবাদ মাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদনে জানায়, জেনারেল প্রেসিডেন্সি অব দ্য গ্র্যান্ড মস্ক অ্যান্ড দ্য প্রফেট’স অ্যাফেয়ার্সের মুখপাত্র টুইটার বার্তায় বলেছেন, করোনা প্রতিরোধে কর্তৃপক্ষ, নিরাপত্তা সংস্থা ও স্বাস্থ্য বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে কাবা ও মসজিদে নববীতে জন সমাগম ও নামাজ বন্ধ রাখা হয়েছে।

এর আগে কাবার মসজিদ আল হারাম ও মদিনার মসজিদে নববি ছাড়া দেশের বাকি সব মসজিদে জামাতে নামাজ আদায় স্থগিত করে সৌদি আরব। 

সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এ পর্যন্ত সৌদি আরবে ২৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।

আপনার মতামত লিখুন :

ডেটায় দেশ

আন্তর্জাতিক ডেস্ক শুক্রবার, ২০ মার্চ ২০২০ ইং ১৮:৪৭ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd