বাংলাদেশ জাতীয়
সর্বোচ্চ শনাক্তের সাথে সর্বোচ্চ মৃত্যু
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে। ৪০ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৫৪৫ জনের শরীরে। এ পর্যন্ত মোট মারা গেলেন ৬৫০ জন।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে এমন তথ্য জানানো হয়। মারা যাওয়া ৪০ জনের মধ্যে পুরুষ ৩৩ জন ও নারী ৭ জন। করোনাভাইরাসে সব মিলে দেশে সংক্রমিত হয়েছেন ৪৭ হাজার ১৫৩ জন।
দেশে এর আগে বৃহস্পতিবার করোনায় সংক্রমিত ১ হাজার এবং ৭৬৪ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ২৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০৬ জন। ৯ হাজার ৭৮১ জন সুস্থ হয়েছেন।
ব্রিফিংয়ে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৮৭৬ জনের করোনা পরীক্ষা করা হয়। গতকাল ৯ হাজার ৯৯৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩ লাখ ৮ হাজার ৯৪০টি নমুনা।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা করোনার ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মানায় জোর দিয়েছেন। তিনি বলেন, লকডাউন উঠে গেছে। এখন সবাইকে সাবধান থাকতে হবে। ইতিমধ্যেই এ বিষয়ে একটি গাইডলাইন দেওয়া হয়েছে, করোনা প্রতিরোধে যা সবাইকে মেনে চলতে হবে এবং মাস্ক পড়া অত্যাবশ্যক।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন