বাংলাদেশ বিবিধ

করোনায় আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম

নিউজরুম ডেস্ক
সোমবার, ১ জুন ২০২০ ইং ২১:১৩
NewsRoom

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মাদ নাসিম। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন।

গণমাধ্যমকে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ছেলে তানভীর শাকিল জয় এ কথা জানিয়েছেন। সকলের কাছে তিনি তাঁর বাবার জন্য দোয়া চেয়েছেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সমন্বয়ক মোহাম্মাদ নাসিম।

করোনার উপসর্গ নিয়ে সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী আজ সোমবার রাজধানীর শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। নমুনা পরীক্ষার পর তাঁর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। 

নাসিম ২০১৪ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক সোমবার, ১ জুন ২০২০ ইং ২১:১৩ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd