বাংলাদেশ জাতীয়

নতুন শনাক্ত ৩৪৬২, মৃত্যু ৩৭

নিউজরুম ডেস্ক
বুধবার, ২৪ জুন ২০২০ ইং ১৩:৩৫
NewsRoom

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৪৬২ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। একই সময়ে আক্রান্তদের মধ্যে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২২ হাজার ৬৬০ জনে। আর প্রাণহানি ঘটেছে ১ হাজার ৫৮২ জনের।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন হেলথ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ৪৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে আরও ৩ হাজার ৪৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৭ জন।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের ৩৪ জন পুরুষ, ৩ জন নারী। এদের মধ্যে ১১ থেকে ২০ বছরের ১ জন, ২১ থেকে ৩০ বছরের ২ জন, ত্রিশোর্ধ্ব ২ জন, চল্লিশোর্ধ্ব ৩ জন, পঞ্চাশোর্ধ্ব ১২ জন, ষাটোর্ধ্ব ৯ জন এবং সত্তরোর্ধ্ব ৯ জন রয়েছেন।

তাদের মধ্যে সর্বোচ্চ ১০ জন ঢাকা বিভাগের, ৯ জন চট্টগ্রাম বিভাগের, ৬ জন রাজশাহী বিভাগের, ৭ জন খুলনা বিভাগের, ৩ জন ময়মনসিংহ বিভাগের এবং ১ জন করে বরিশাল ও রংপুরে বিভাগের।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৩১ জন জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৪৯ হাজার ৬৬৬ জন। এখন পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ছয় লাখ ৬০ হাজার ৪৪৪টি।

গত মঙ্গলবারের (২৩ জুন) ব্রিফিংয়ে জানানো হয়, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪৩ জনের মৃত্যু হয়েছে। করোনার সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৪১২ জন।

আপনার মতামত লিখুন :

নিউজরুম ডেস্ক বুধবার, ২৪ জুন ২০২০ ইং ১৩:৩৫ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd