অর্থনীতি বাণিজ্য

মিসর থেকে পেঁয়াজ আসছে মঙ্গলবার

নিউজরুম ডেস্ক
রবিবার, ১৭ নভেম্বর ২০১৯ ইং ১৬:৫৪
NewsRoom

মিসর থেকে আমদানি করা পেঁয়াজের প্রথম চালান বাংলাদেশে আসছে মঙ্গলবার। এই পেঁয়াজ আমদানি করছে এস আলম গ্রুপ। জরুরী ভিত্তিতে বিমানে করে এই পেঁয়াজ আনা হচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পরপরই পেঁয়াজ দ্রুত খালাস করে তা বাজারে ছাড়া হবে। পর্যায়ক্রমে অন্য আমদানিকারকদের পেঁয়াজও বিমানে আসবে।

উল্লেখ্য, সংকট মোকাবেলায় বিমানে করে পেঁয়াজ আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। টিসিবির মাধ্যমে সরাসরি তুরস্ক থেকে, এস আলম গ্রুপ মিসর থেকে ও বেশ কয়েকটি প্রতিষ্ঠান আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত থেকে জরুরি ভিত্তিতে বিমানে করে পেঁয়াজ আমদানির উদ্যোগ নিয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, অল্প সময়ের মধ্যে দেশের বাজারে এই পেঁয়াজ সরবরাহ করা সম্ভব হবে। এছাড়া ভারত থেকে চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে আমদানির অনুমতি পাওয়া ৬৬ হাজার টন পেঁয়াজ আসলে দেশের বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। এখন পর্যন্ত মাত্র ৫ হাজার টন পেঁয়াজ দেশে এসেছে। বাকি পেঁয়াজ দেশের বাজারে আসলেই সংকট কেটে যাবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

ডেটায় দেশ

নিউজরুম ডেস্ক রবিবার, ১৭ নভেম্বর ২০১৯ ইং ১৬:৫৪ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd