অর্থনীতি

দেশে ডেলের নতুন চার ল্যাপটপ উন্মোচন

নিউজরুম ডেস্ক
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০ ইং ০৪:২১
NewsRoom

বাংলাদেশের বাজারে চারটি নতুন ল্যাপটপ উন্মোচন করেছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা কোম্পানি ডেল টেকনোলজিস।

বুধবার রাজধানীর রেনেসা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানিক এবং ব্যক্তিগত ব্যবহারকারীদের জন্য এক্সপিএস সিরিজের একটি এবং ইন্সপায়রন সিরিজের তিনটি মডেল পরিচয় করিয়ে দেন ডেল কর্মকর্তারা।

ডেলের নতুন ল্যাপটপগুলো হলো এক্সপিএস সিরিজের ১৩-৭০০০ টু-ইন-ওয়ান, ইন্সপায়রন ১৩-৭০০০ টু-ইন-ওয়ান, ইন্সপায়রন ৫৩৯১ এবং ইন্সপায়রন ৫৪৯০।

অনুষ্ঠানে কর্মকর্তারা জানান, শীর্ষস্থানীয় কর্পোরেট গ্রাহক এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের কম্পিউটার ব্যবহারে নতুন মাত্রা যোগ করবে এক্সপিএস সিরিজের নতুন ল্যাপটপটি।

পাশাপাশি দ্রুত চার্জ দেয়ার ‘এক্সপ্রেস চার্জ’ ফিচার এবং ক্ষতিকর রশ্মি থেকে ব্যবহারকারীর চোখের নিরাপত্তা দেয়ার ‘আই সেফ’ সুবিধা নিয়ে ইন্সপায়রন মডেলের ল্যাপটপ ব্যক্তিগত পর্যায়ের কম্পিউটিংয়ে নতুন মাত্রা যোগ করবে বলে ডেল কর্মকর্তারা জানান।

এক্সপিএস সিরিজের ল্যাপটপ ১৬:১০ মাত্রার ‘ইনফিনিটি এজ’ সুবিধার ডিসপ্লের পাশাপাশি ‘ডলবি ভিশন’ আল্ট্রা হাই ডেফিনেশন এর অভিজ্ঞতা দিবে বলে জানানো হয় অনুষ্ঠানে।

ডেল টেকনোলজিস দক্ষিণ এশিয়া অঞ্চল কার্যক্রমের ভাইস প্রেসিডেন্ট আনোথাই ওয়েত্তাকর্ন বলেন, কম্পিউটার জগতে চাহিদা অনুযায়ী নিত্য নতুন পাতলা এবং হালকা ল্যাপটপ উৎপাদন করছে প্রতিষ্ঠানটি।

ডেল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আতিকুর রহমান বলেন, সুন্দর নকশা এবং ইন্টেলের দশম প্রজন্মের পরিচালন ক্ষমতা নিয়ে বহুমাত্রিক কাজের সহজ সমাধান দিবে এক্সপিএস এবং ইন্সপায়রন সিরিজের নতুন ল্যাপটপগুলো।

ইন্সপায়রন সিরিজের নতুন ল্যাপটপগুলো ২০১৯ সালের প্রযুক্তির সবচেয়ে বড় প্রদর্শনী  ‘কনজ্যুমার ইলেকট্রনিক্স শো ২০১৯’ বা ‘সিইএস ২০১৯’ এ প্রদর্শিত হয়, যা দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। ল্যাপটপগুলোর মূল্য বাজারের অন্য ব্র্যান্ড এর সাথে সামঞ্জস্য ভাবে রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন :

ডেটায় দেশ

নিউজরুম ডেস্ক বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০ ইং ০৪:২১ NewsRoom

2020 All Rights Reserved | www.newsroombd.com.bd
+8801554927951 info@newsroom.com.bd