প্রবাস
কোভিড-১৯
করোনায় বিভিন্ন দেশে ৫৩ বাংলাদেশির প্রাণহানি
মহামারী করোনাভাইরাসে বিশ্বের বিভিন্ন দেশে এ পর্যন্ত ৫৩ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই প্রাণ হারিয়েছে ৩২ জন।
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেছা জানান, গত রবি ও সোমবার দু’দিনে নিউইয়র্কে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে।
মঙ্গলবার স্থানীয় সময় সকালে নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় একজন প্রবাসী ফটোসাংবাদিক মারা যান। তাছাড়া গত ২ দিনে যারা মারা গেছেন আরো ৮ জন বাংলাদেশি।
যুক্তরাষ্ট্রের পর করোনায় বাংলাদেশি বংশোদ্ভূতদের মারা যাওয়ার তালিকায় দ্বিতীয় অবস্থানে ব্রিটেন। দেশটিতে সোমবার পর্যন্ত ১১ বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে ১০ জনই লন্ডনে, একজন বার্মিংহামে।
ব্রিটেনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশিকুন নবী চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় ব্রিটেনের করোনায় ৩৯৩ জনের মৃত্যু হয়েছে। আশার দিক হচ্ছে ওই তালিকায় কোনো বাংলাদেশি নেই।
এছাড়া অন্যান্য দেশের মধ্যে ইতালিতে ২ জন, কাতারে ২ জন, সৌদি আরবে ২ জন এবং স্পেন, সুইডেন, লিবিয়া, গাম্বিয়ায় ১ জন করে মারা গেছেন।
এদিকে দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে। মৃতের সংখ্যা ৬ জন। ভাইরাসে আক্রান্ত মোট ২৬ জন সুস্থ হয়ে উঠেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনকে আইসোলেশনে নেয়া হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত আইসোলেশনে আছেন ৭৩ জন।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন