বিনোদন বিবিধ
ঐশ্বর্য আজাদের পরিচালনায় আসছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বর্ণচোরা’
নিজের রঙ আড়াল করে পতিভক্ত সহধর্মিনী পরম ভালোবাসায় আগলে রেখেছে সংসার। যেখানে পতির সেবাই মুখ্য নিজের আনন্দগুলো লুকিয়ে রাখার মাঝে। এমনি এক গল্পে ঐশ্বর্য আজাদের পরিচালনায় আসছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বর্ণচোরা’।
সম্প্রতি রাজধানীর আগারগাঁও-এ স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রের কাজ শেষ হয়েছে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন কামরুন্নাহার মুন্নি এবং নাজমুল হুদা।
নির্মাতা ঐশ্বর্য আজাদ জানান, ‘সকল নারীরদের নিজস্ব একটা জগৎ থাকে। বিয়ের পর স্বামীর সংসার তার এই জগৎটাকে আলাদা করে দেয়। নিজে যা নয় তা মুখোশের আড়ালে উপস্থাপনের জন্য অভিনয় করতে থাকে প্রতিনিয়ত। এমনটা ভেবেই এই গল্পের জন্য কাজ করা। আশাকরি দর্শকদের কাছে ভালো লাগবে’।
চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসেবে ছিলেন প্রণব নাথ। চিত্রগ্রহণ এবং সম্পাদনা করেছেন রিজওয়ান খান। শিল্প নির্দেশনায় ছিলেন ফারজানা বিনতে মোহাম্মদ, লাইন প্রডিউসার হিসেবে কাজ করেছেন আজিজুল হাকিম, শব্দ প্রকৌশলী ছিলেন রুবায়েত ইসলাম এবং সার্বিক তত্বাবধায়নে কাজ করেছেন রাফিম আল আনসারী, ইফ্ফাত ওয়াসিমা নওশীন।
খুব শীঘ্রই স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্র ‘বর্ণচোরা’ দেখা যাবে 'সিনেগ্রাফি প্রোডাকশন' এর ইউটউব চ্যানেলে।

আপনার মতামত লিখুন :
আরও পড়ুন